ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মারা গেলেন শহীদ ওমর ফারুকের মা

    মারা গেলেন শহীদ ওমর ফারুকের মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুলসুম বেগম পিরোজপুরে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ ওমর ফারুকের মা। শহীদ ছেলের জন্য মায়ের অপেক্ষা শেষ হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত ঘরের দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন ছেলে ফিরবে বলে। মঙ্গলবার রাত ২ টার দিকে তিনি পিরোজপুরে নিজ বাসভাবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

    কুলসুম বেগমের মেয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি বলেন, আমার ভাইয়ের ফেরার অপেক্ষায় মা জীবনের শেষ দিনটি পর্যন্ত ঘরের দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন। আজ সেই অপেক্ষা শেষ হয়েছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ