ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার
  • নাজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা 

    নাজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভেগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে  সোমবার রাতে (২৫এপ্রিল)  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

    ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৪ এপ্রিল)উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে। অভিযুক্ত জয়দেব বেপারী ওই গ্রামের নিত্যানন্দ বেপারীর ছেলে। আর ভুক্তভোগী স্কুল ছাত্রী স্থানীয় কবিরাজ  বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

    অভিযোগ সুত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে  অভিযুক্ত জয়দেব বেপারী প্রায়ই কুপ্রস্তাব দেয়া সহ উত্যক্ত করে আসছে। এর ধারাবাহিকতায় গত  রবিবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের নিজ বাড়ির পুকুরে হাত-মুখ ধৌত করতে গেলে অভিযুক্ত তাকে পিছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রী ডাক চিৎকার দিলে  ওই যুবক পালিয়ে  যায়। 

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ