ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • ভান্ডারিয়ায় জব্দকৃত রেনুপোনা নদীতে অবমুক্ত 

    ভান্ডারিয়ায় জব্দকৃত রেনুপোনা নদীতে অবমুক্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জব্দকৃত ১লাখ ৬৫হাজার পিচ গলদা ও বাগদা চিংড়ি রেনুপোনা স্থানীয় হাসপাতাল লাগোয়া  নদীতে অবমুক্ত করা হয়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় লাখ টাকা।  

    কোস্টগার্ডের পেটি অফিসার মো. আবুল কালাম আযাদ জানান, বরগুনার পাথরঘাটা থেকে মোটর সাইকেল যোগে বাগেরহাটে অবৈধ ভাবে গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরখালী ফেরিঘাটে তাদের আটক করে কোস্টগার্ড।  

    খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ ঘটনাস্থলে পৌঁছে পাথরঘাটার উত্তম মাতুব্বর ও জামাল নামের দুই মৎস্য ব্যবাসায়ীর কাছ থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা সহ দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করে। 

    ওই দুই ব্যবসায়ী তাদের ভুল স্বীকার করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারায় তাদের জন প্রতি চাঁচ হাজার টাকা করে দুই জনকে মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত রেনু পোনা দুপুরে পোনা নদীতে নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে তা অবমুক্ত করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ