ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

    মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে হাফসা আকতার (২৪) নামে এক গৃহবধু চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছে। 

    নিহত গৃহবধু উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী। মঙ্গলবার রাতে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  সে মারা যায়।  

    নিহতের পিতা মোসলেম  আলী বয়াতি  জানান, তার  মেয়ে ও জামাই  তাদের বাড়ীতে গত শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে খাটের পাশে জ্বালিয়ে রাখা মশার কয়েল দিয়ে মশারিতে আগুন লাগে। ওই আগুনে মেয়ের গায়ের জামা ও ওড়নায় লেগে সে দগ্ধ হয়।  

    পরে  গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা  হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্য হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ