ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ইফতারে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা টিকটকার সুমনের

    ইফতারে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা টিকটকার সুমনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রীকে ইফতারে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগে ফজলুল করিম সুমন নামে এক টিকটকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। 

    বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর হাকিম  মোহাম্মদ অলি উল্লাহর আদালতে মামলাটি দায়ের করেন ভূক্তভোগী নারী।  বিষয়টি নিশ্চিত করেছেন  অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, আদালত মামলা নিয়ে বায়েজিদ থানার ওসিকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

    মামলায় মোট তিনজনকে আসামী করা হয়েছে। তারা হলেন টিকটকার স্বামী ফজলুল করিম সুমন ছাড়া বাকি দুই আসামি হলেন শ্যালক আজাদ মিয়া ও দ্বিতীয় স্ত্রীর মা হোসনে আরা বেগম। 

    চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় থাকতেন ওই নারী। বিয়ের আগে তিনি অন্য ধর্মের ছিলেন।  সাগরে ঘুরতে গিয়ে পরিচয় হয় সুমনের সঙ্গে। টিকটকে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে বিয়ের বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে ধর্ম বদলে বিয়ের পিড়িতে বসেন ওই নারী। জানতে পারেন ভুক্তভোগী নারী সুমনের চতুর্থ স্ত্রী।

    ২০২২ সালের ৬ মার্চ ওই নারীকে ধর্মান্তরিত করে  বিয়ে করেন সুমন। ১০ এপ্রিল ইফতারের আগে আসামিরা তাকে মারধর করে। সেদিন ইফতারের সময় শরবতের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে ওই নারীকে জোরপূর্বক পান করতে বাধ্য করা হয়। পানের পর তিনি অজ্ঞান হয়ে পড়েন ।  এরপর সুমন তার সঙ্গীদের নিয়ে তাকে চমেক হাসপাতালে রেখে পালিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকদের সহায়তায় ওই নারীকে হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ