ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • ভাণ্ডারিয়া অফিসার্স ক্লাবের আয়োজনে ইফতার সম্পন্ন

    ভাণ্ডারিয়া অফিসার্স ক্লাবের আয়োজনে ইফতার সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সদ্য প্রয়াত ক্লাবের সদস্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম এমাদুল হকের রুহের মাগফিরাত কামনায়  ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (২৭এপ্রিল) উপজেলা অডিটরিয়ামে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, জাতীয় পার্টি -জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ক্লাবের সদস্য সচিব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা প্রমুখ। 


    এদিকে পৃথকভাবে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে উপজেলা ছাত্র সমাজের আহবায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জহির উদ্দিন অন্তুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ