ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন   টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন রাতভর আগুন-বিক্ষোভে দেশজুড়ে আতঙ্ক-দুর্ভোগ কুয়াকাটা বাস টার্মিনালে আগুনের বোতল নিক্ষেপ, আতঙ্কে স্থানীয়রা আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই নেই প্রধান শিক্ষক আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
  • অনলাইনে হুমকির মুখে ব্যক্তিগত তথ্য

    অনলাইনে হুমকির মুখে ব্যক্তিগত তথ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ব্যক্তির গোপনীয়তা দিন দিন আরও বেশি পরিমাণে হুমকীর সম্মুখীন হচ্ছে। বিজ্ঞানীরা সম্প্রতি ব্যক্তির গোপন তথ্য গোপনে ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়া এবং অজ্ঞাত দুর্বৃত্তদের ডেটা হাতিয়ে নেওয়া থেকে এমন কিছু খুঁজে পাওয়ার দাবি করেছেন। এক গবেষণার ফলাফলের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানাচ্ছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

    ম্যাসাচুয়েট ইনস্টিটিউন অব টেকনোলজির গবেষকরা ‘ম্যাচহাবিলিটি’ নিয়ে এক গবেষণায় এমন কিছু পেয়েছেন। তারা সেখানে বেশকিছু ডেটা বিশ্লেষণ করে এমন ঝুঁকির কথা উল্লেখ করেছেন। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বিজ্ঞানী এর জন্য একটি মোবাইল অপারেটর এবং সিঙ্গাপুরের স্থানীয় এ পরিবহন প্রতিষ্ঠানের ডেটা বিশ্লেষণ করেছেন।

    ওই প্রতিবেদন বলছে, বেশিরভাগ সময় দেখা যায় ব্যক্তির মোবাইল ডেটা যেকোন উপায়েই হোক তৃতীয় কোন পক্ষ হাতিয়ে নেয়। এমন কী অনেক সময় ব্যক্তির ভৌগোলিক অবস্থানও জেনে যায়।

    এমনকি মোবাইল ফোনের কল রেকর্ড, ক্রেডিট বা ডেবিট কার্ডের লেনদেন, গণপরিবহনে ব্যবহার করা স্মার্ট কার্ড, সামাজিক মাধ্যমে থাকা অ্যাকাউন্ট এবং অন্যান্য মোবাইল অ্যাপের মতো সংবেদনশীল তথ্যও নিয়ে নিচ্ছে। যা ব্যক্তির জন্য ঝুঁকি তৈরি করছে বলে এমআইটির ওই জরিপ বলছে।

    প্রতিষ্ঠানটি বলছে, প্রতিটি ডেটাই খুব সংবেদনশীল। আমরা চিন্তা করতে শুরু করেছি কিভাবে এতো বৃহৎ পরিমাণের ডেটাগুলোকে সুরক্ষা দেয়া যায়। আমরা চাই ব্যক্তি তার গোপনীয়তার ঝুঁকি থেকে মুক্ত থাকুক।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ