ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ছাত্র দলের ইফতার মাহফিলে হট্টগোল 

    মঠবাড়িয়ায় ছাত্র দলের ইফতার মাহফিলে হট্টগোল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়ায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিলের ব্যানারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের নাম না থাকায় ব্যানার ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২৭ এপ্রিল  ধানীসাফা ইউনিয়ন ছাত্রদল ধানীসাফা ডিগ্রী কলেজ সংলগ্ন নাসির খানের বাড়িতে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। 

    উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ মো. নজরুল ইসলাম জানান, দোয়া অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল এর নাম না থাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হট্টেগোর শুরু করে। পরে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার রুহুল আমিন দুলাল টেনে ছিড়ে ফেলে। 

    পরে তিনি এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবির, ছাত্রদলের সাবেক সভাপতি জসীম ফরাজিসহ রুহুল আমিন দুলাল এর অনুসারিরা দোয়া অনুষ্ঠান বয়কট করে। এতে নেতা-কর্মিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল বলেন, আমার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে ব্যানার সরিয়ে ফেলে। “ ব্যানার ছেড়ার ঘটনা ঘটেনি” । পিরোজপুর জেলা বিএনপির‘র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ শুনিনি। ব্যানার ছেড়ার ঘটনা ঘটলে তা খুবই দুঃখ জনক। তদন্ত করে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ