ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ

    ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে নিজ অর্থায়নে দুইশত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছেন কাউন্সিলর ও প্যানের মেয়র-২ শহিদুল ইসলাম সিকদার। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

    চাল নিতে আসা সালমা বেগম বলেন, আমাদের শহিদ সিকদার খুবই ভালো মনের মানুষ। করোনার সময় আমরা যখন ঘরে বসে ছিলাম তখন শহিদ ভাই আমাদের বাসায় গিয়ে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসছে। তিনি আরও বলেন, শুধু করোনা না আমাদের বিপদে-আপদে যখনই শহিদ ভাইকে প্রয়োজন হয় তখনই তাকে পাই। 

    কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার বলেন, গরীব-দু:খী মানুষের কল্যাণে আমি বারবার নিজ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতেও আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমি সবসময় এলাকার গরীব-দু:খী মানুষের পাশে আছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ