ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতের মুত্যু

    ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতের মুত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনার আহত সাহেব আলী(৬০)গতকাল শুক্রবার বিকালে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

    সাহেব আলী পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত মুনসুর আলী ফকিরের ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ ভাণ্ডারিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া এলাকায় বসবাস করত। গত দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যায়।
            
    মৃতের ছেলে আলমগীর ফকির জানান, গত বুধবার (২৭ এপ্রিল) রাত নয়টার দিকে তার বাবা ভাণ্ডারিয়া বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয় শ্রীগুরুসঙ্ঘ  মন্দির সংলগ্ন সড়কে পিছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এসময় ছিটকে পরলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে  মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দ্রুত বরিশাল শের ই বাংলা ম্যাডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গতকাল শুক্রবার বিকালের  দিকে তার মৃত্যু হয়।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ