ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • তালের শাঁস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

    তালের শাঁস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তরুণের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জে তালগাছ থেকে পড়ে হাসির খাঁন (১৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা এলাকায় তালের শাঁস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আহত হন হাসির খান। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     
    নিহত হাসির খান জিউধরা এলাকার শাহাদাত খানের ছেলে। করোনা শুরুর পর থেকে হাসির আর ঠিকমত স্কুলে যেত না। স্থানীয়দের বাড়ি ঘরে ছোটখাট কাজ করত।

    মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, দুপুরে তালের শাঁস কাটতে গাছে ওঠে হাসির খান। হঠাৎ করে গাছ থেকে পড়ে যায় হাসির খান। পরে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মোংলা থানায় রয়েছে। মোংলা থানায় পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ