ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • নাজিরপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

    নাজিরপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে জন প্রতিনিধি ও সংবাদকর্মীদের  সাথে জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজারের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আ’লীগের সভাপতি ফায়জুর  রশিদ খসরু জমাদ্দার, কেন্দ্রীয় জেপি (মঞ্জু) নেতা ইউসুফ আলী আকন, নাজিরপুর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, শ্রীরামাকাঠী ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম প্রমুখ। 

    এ সময় জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ উপজেলার প্রতি জন প্রতিনিধিকে  (উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বার)  ঈদ শুভেচ্ছা হিসাবে নগদ টাকা প্রদান করেছেন।  পরে  তিনি উপজেলা প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ