ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃৃত্যু

    সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক দূর্ঘটনায় আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাহেব আলী (৬৫) নামের নাজিরপুরের এক বৃদ্ধের মৃৃত্যু হয়েছে।

    তিনি উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃৃৃত মুনসুর আলী ফকিরের ছেলে। শনিবার সকালে তাকে নিজ বাড়িতে দাফন করা হয়। এর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে  শুক্রবার (২৯ এপ্রিল) ঐ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায়  সাহেব আলী মারা যান বলে পরিবার সূত্র জানান।  

    নিহতের ছেলের আলমগীর হোসেন ফকির জানান, গত বুধবার (২৭এপ্রিল) রাত ৯টার দিকে তার পিতা  ভান্ডারিয়া উপজেলা সদরের  বাজার থেকে ভান্ডারিয়া পৌর সভা এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় স্থানীয় দক্ষিন ভান্ডারিয়া মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে  তার মাথায় গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত  হন।

     তাকে উদ্ধার করে প্রথমে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি আরো বলেন,  দীর্ঘ দিন ধরে তাঁরা ভান্ডারিয়া পৌরসভার দক্ষিন ভান্ডারিয়া এলাকায় বসবাস করেছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ