ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভাণ্ডারিয়ায় অনলাইন সাংবাদিকদের ইফতার ও দোয়া

    ভাণ্ডারিয়ায় অনলাইন সাংবাদিকদের ইফতার ও দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (৩০এপ্রিল)উপজেলা অনলাইন সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিশিষ্টজন এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সহসভাপতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল হুদা আল গায্যালি কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ মাহাম্মুদ। 

             এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি এইচ এম জুয়েল,বিশিষ্ট সমাজসেবী ওয়াসীম মন্নান উৎপল হাওলাদার,বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান,সাংবাদিক শামসুল ইসলাম আমিরুল,শিক্ষক ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম আযাদ,শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ।

             দোয়া মোনাজাত পরিচালনা করেন মানিক মিয়ার বাড়ির জামে মসজিদের ক্ষতিব মাওলানা মো.মোস্তফা হোসাইন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিক,শিক্ষক,সুশীল সমাজের নের্তৃবৃন্দ দোয়া এবং ইফতারে শরিক হন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ