ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে ছাদ থেকে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

    ইন্দুরকানীতে ছাদ থেকে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ইসলামী ব্যাংকের ছাদ থেকে পড়ে মাহিম নামের সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    নিহত  মাহিম উপজেলার চন্ডিপুর  ইউনিয়নের  খোলপটুয়া গ্রামের প্রবাসী মামুন শিকদারের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মনিরুজ্জামান মৃধার নাতি। 

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকালে শিশু মাহিম একা  তাদের নিজেদের বাসা চন্ডিপুর বাজারের ইসলামী ব্যাংকের তিনতলার ছাদে খেলতে যায়। ছাদে কোন র‌্যালিং না থাকায় খেলতে খেলতে  সে পাশ্ববর্তী মিজান মোল্লার ২য় তলার ছাদে পড়ে গুরুতর আহত হয়। 

    পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত্যু ঘোষণা করেন। নিহত শিশুর নানা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মনিরুজ্জামান মৃধা জানান,  আমার নাতি নিজেদের বাসার তিনতলার ছাদ থেকে পড়ে  গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ