ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

    সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
    নিহত তাপস মণ্ডল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম তাপস মণ্ডল (২৭)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার টেংরাখালি গ্রামের গৌরপদ’র ছেলে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষার্থী ছিলেন।
     
    জানা গেছে, সোমবার গোয়ালডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়া ব্রিজের উদ্দেশে যাচ্ছিলেন তাপস মণ্ডল। পথিমধ্যে শহীদ সরদারের বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
     
    ঘটনার সময় তার সঙ্গে থাকা উজ্জল দাস নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা গাজী মেডেকেলে ভর্তি করে দেন।
     
    এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান চিন্ময় পোদ্দার বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এবং গণিত পরিবার গভীরভাবে শোকাহত। তাঁরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ