ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চাঁদ রাতের আনন্দ উদ্‌যাপন

    আতশবাজিতে ঝলসে গেছে তরুণের ডান হাত ও চোখ

    আতশবাজিতে ঝলসে গেছে তরুণের ডান হাত ও চোখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদ দেখে আনন্দ উদ্‌যাপন করাটাই কাল হয়ে দাঁড়াল পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ইদ্রিস হাওলাদার নামে এক তরুণের। নিজের তৈরি আতশবাজিতে ঝলসে গেছে তার ডান হাত ও চোখ।

    ইন্দুরকানি বাজার সংলগ্ন সেউতিবাড়ীয়া সেতু এলাকায় সোমবার সন্ধ্যায় আতশবাজি ফুটাতে গিয়ে এ ঘটনা ঘটে।

    মঙ্গলবার ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস হাওলাদার উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে। তিনি গাড়ি মেরামতের কারখানায় কাজ করেন।

    এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার সন্ধায় ইদ্রিস হাওলাদার নিজে হাতে বানানো আতশবাজি ফুটিয়ে চাঁদ রাতের আনন্দ উদ্‌যাপন করছিলেন। এ সময় অসাবধানতাবশত আতশবাজিতে ঝলসে যায় তাঁর ডান হাত ও ডান চোখ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ