ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নোয়াখালীতে ট্রাক চাপায় নারীসহ নিহত ২

    নোয়াখালীতে ট্রাক চাপায় নারীসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির আরো তিনজন যাত্রী। বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চিগ্রী বাজার এলাকায়  এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তারা ২জনেই সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।

    স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিন্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ের বিয়ের বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে।

    বাজার শেষে বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে মাইজদী থেকে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার পথে সিএনজিটি চিরিগী  বাজার পৌঁছলে পেছনের দিক থেকে একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে সবুজ (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই দুর্ঘটনায় সুবর্ণচর উপজেলার জুবাইদা (৫০) এক নারীও ঘটনাস্থলে মারা যায় ।

    নোয়াখালী প্রতিবেদক/


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ