ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীকে মারধর: স্বামী কারাগারে

    নাজিরপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীকে মারধর: স্বামী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী নৃপেন রায় (৪০) নামের এক সরকারী কর্মচারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

    জানা গেছে, আটককৃত স্বামী নৃপেন রায় জেলার সদর উপজেলার দূর্গাপর গ্রামের নিত্য রঞ্জন রায়ের ছেলে ও পিরোজপুরের গনপূর্ত বিভাগের  কর্মচারী। আর স্ত্রী স্বপ্না রানী মন্ডল নাজিরপুরের চিথলিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।  ওই দম্পত্তি  উপজেলার বুইচাকাঠী টেম্পুষ্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে ভাড়ায় থাকেন। 

     অভিযোগ সূত্রে জানা গেছে, তার স্বামী নৃপেন তাকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য মারধর করতো। গত কয়েকদিন আগে তার পদোন্নতির কথা বলে ৮ লাখ টাকা যৌতুক দাবী করে।  স্ত্রীর ব্যাংকে থাকা ৪ লাখ টাকা  তাকে মারধর  করে নিয়ে যায়। আরো টাকা দাবী করে। সেই  টাকা না দিলে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় তাকে বেধম মারধর করে রক্তাক্ত করে। 

    এতে গুরুতর আহত হয়ে  তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হন। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্ত্রীকে অমানবিক শারীরীক নির্যাতনের   অভিযোগে স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে  আদালতে  প্রেরণ করা  হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ