ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

    নাজিরপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে হত্যা মামলার পলাতক আসামী  মো. রিয়াজ মোল্লা (১৮) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। 

    বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানা পুলিশ তাকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী থেকে  গ্রেফতার করেন। সে ওই ইউনিয়নের বাকসি গ্রামের রুস্তম মোল্লার ছেলে।  

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছেন। সে বাকসি গ্রামের আলোচিত মহাসিন মোল্লা হত্যা মামলার আসামী। সে গত কয়েক দিন আগে ওই গ্রামের এক আইনজীবীর মাছের ঘেরে মালামাল চুরি করে। ওই মামলায়   স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়।  

    উল্লেখ্য, ওই গ্রামের ঘের ব্যবসায়ী মহাসিনকে গত বছরের এপ্রিল মাসে বাড়ির ডাব পারার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে  পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ