ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে আইসসহ  ১২ মামলার  ২  আসামি গ্রেফতার

    পিরোজপুরে আইসসহ  ১২ মামলার  ২  আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবা ও গাঁজাসহ এক ডজন মামলার আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে।

    গ্রেফতারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার মুলগ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. ওমর ফারুক (৪২) ও উপজেলার ছোট  খলিসাখালী গ্রামের মো. মাসুম হাওলাদারের ছেলে মো. রেজাউল করিম (৩৫)।  

    জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জসিম জানান, বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে   গোপন সংবাদের ভিত্তিতে মুলগ্রামে ওমর ফারুকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরে রাখা সাড়ে চার গ্রাম আইস ও দুইশ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময়  সেখানে থাকা আরেক মাদক ব্যবসায়ী মো. রেজাউলকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ওমর ফারুক এক ডজন মামলার   ও রেজাউল অর্ধ ডজন মামলার আসামি। তাদের নামে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।  

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের নামে গোয়েন্দা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ