ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

    নাজিরপুরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের  নাজিরপুরে কর্মস্থলমুখী মানুষের কাছ থেকে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা সদর থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা গামী যাত্রীদের কাছ থেকে  জনপ্রতি  ২ শত থেকে ৭ শত টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।  

    জানা গেছে, নাজিরপুরের চৌঠাইমল বাসষ্ট্যান্ড ও হাসপাতাল বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাস কাউন্টারগুলোর পরিচালকরা টিকিট না থাকার অযুহাত দেখিয়ে কৌশলে  যাত্রীদের কাছ থেকে ওই অতিরিক্ত ভাড়া আদায় করছেন।   শনিবার ওই দুই ষ্ট্যান্ডে পরিবহনের বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন স্থানের  উদ্দেশ্যে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভীড়। কাউন্টার পরিচালকরা টিকিট না থাকার অযুহাত দেখাচ্ছেন। নাজিরপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া বলেশ্বর ও রোহান পরিবহনে জন প্রতি ৮ শত টাকার স্থলে ভাড়া আদায় করা হচ্ছে দেড় হাজার টাকা। 

    ঢাকাগামী বাসগুলো জন প্রতি দেড় থেকে ২ শত টাকা করে বেশী ভাড়া নিচ্ছে। নাজিরপুর থেকে ঢাকাগামী বাসগুলো হলো দোলা পরিবহন, গোল্ডেন লাইন, কমফোর্ট পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পালকী, ইমাদ, গোল্ডেন, সেবা গ্রীন লাইন, ওয়েলকাম পরিবহন।  

    শনিবার সকালে বলেশ্বর পরিবহনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মিজানুর রহমান শেখ জানান, ভাড়া পূর্বে ৮ শত টাকা থাকালেও টিকিট না থাকা ও পরিবহন কর্তৃপক্ষের ভাড়া বৃদ্ধির অযুহাত দেখিয়ে ১৫শত টাকা করে নেয়া হচ্ছে। এ ব্যপারে জানতে ওই সব পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজাররা জানান, পরিবহন কোম্পানীর সিদ্ধান্ত মোতাবেক বেশী ভাড়া নেয়া হচ্ছে। আমরা ওই টাকা থেকে নির্ধারিত কমিশন পাচ্ছি মাত্র। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ