ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব্যবসায়ীর বাড়ি থেকে ২৩২৮ লিটার তেল উদ্ধার

    ব্যবসায়ীর বাড়ি থেকে ২৩২৮ লিটার তেল উদ্ধার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

    অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অভিযোগে আক্তার হোসেন নামের এই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উদ্ধার করা তেল আজ রোববার খোলাবাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এই অভিযান পরিচালনা করেন।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার দক্ষিণ গজারিয়া গ্রামের আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুদ করে রাখা দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

    সহকাররি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছিল। পরে সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে আমি দক্ষিণ গজারিয়া গ্রামে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী দুই হাজার ৩২৮ লিটার তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া আজকে খোলা বাজারে এসব তেল বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ