ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ
  • ছেলেদের সঙ্গে টিকটক করতে বাধা, কিশোরীর আত্মহত্যা

    ছেলেদের সঙ্গে টিকটক করতে বাধা, কিশোরীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নড়াইলে টিকটক করতে বাধা দেয়ায় মায়ের ওপর অভিমান করে সুমি আক্তার (১৯) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সুমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া ইউনিয়নের মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে। শনিবার (৭ মে) রাতে ইউনিয়নের মুলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মে) সকালে ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া নিয়ে মা আমেনা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় মেয়ে সুমির। পরে মা আমেনা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে কীটনাশক পান করেন ওই কিশোরী।

    স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সুমির মৃত্যু হয়।

    নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ