ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • গীতিকার কে জি মোস্তফা আর নেই

    গীতিকার কে জি মোস্তফা আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। রবিবার রাত ৮টার দিকে রাজধানীর আজিমপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    আজ সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    ‘তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা। গীতিকার হিসেবেই কে জি মোস্তফা বেশি পরিচিত। তিনি একজন সফল সাংবাদিক এবং কলামিস্টও। তিনি জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য।

    ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে তার হাতেখড়ি দৈনিক ইত্তেহাদে। এরপর বেশ কিছু সংবাদপত্রে কাজ করেছেন তিনি।

    ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মোস্তফার সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়। তার গানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদ এবং বাংলাদেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ