ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ঘূর্ণিঝড় অশনি: ভান্ডারিয়ায় প্রস্তুত ৫২টি সাইক্লোন শেল্টার 

    ঘূর্ণিঝড় অশনি: ভান্ডারিয়ায় প্রস্তুত ৫২টি সাইক্লোন শেল্টার 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে সৃষ্ট লঘু চাপের ফলে ঘূর্ণিঝড় অশনি পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুরের ভন্ডারিয়া উপজেলা প্রশাসন সোমবার (৯মে) দুপুরে এক জরুরী  সভা করেছে।  উপজেলা অডিটরিয়ামে জরুরী সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর জানান, ঘূর্ণিঝড় আসানির প্রভাবে ভান্ডারিয়া  সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

    রাতে আবহাওয়ার গুমোট ভাব থাকলেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদীতে বাড়তে শুরু করেছে পানি। এতে জনগনের মাঝে এখনো অতটা উদ্বেগের কারন হয়ে দাড়ায়নি । তবে পরিস্থিতির আরো অবনতি হলে জনগনকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে। 

    জরুরী পরিস্থিতিতে আশ্রয়ের জন্য পৌর সভা সহ উপজেলার বাকি ৬টি  ইউনিয়নে মোট ৫২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবেলায় ২০০ প্যাকেট শুকনা খাবার তৈরী আছে। সেবা প্রদানের জন্য জেলায় রেডক্রিসেন্টের মোট ১৪  সদস্যের একটি টিম প্রস্তুত আছে।

    এ ছাড়া জরুরী পরিস্থিতিতে সেবা দিতে প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,ওসি মো.মাসুমুর রহমান বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো.আওলাদ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসীর উদ্দিন খলিফা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর এর স্টেশন অফিসার মো. পারভেজ রেজা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা  উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ