ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    পিরোজপুরে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পিরোজপুরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার রাতে আবহাওয়ার গুমোটভাব থাকলেও আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

    সোমবার দুপুর থেকে নদীতে পানি কিছুটা বাড়তে শুরু করেছে। তবে জনগণের মাঝে এখনো অতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়নি অশনি। তবে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন জরুরি সভা করেছে।

    জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির আরো অবনতি হলে জনগণকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে। জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের জন্য জেলায় ৭টি উপজেলায় মোট ২৪৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৪২৫ প্যাকেট শুকনা খাবার তৈরি আছে। সেবা প্রদানের জন্য জেলায় রেড ক্রিসেন্টের মোট দেড় হাজার সদস্য প্রস্তুত আছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সেবা দিতে প্রতিটি উপজেলায় একটি করে মেডিকেল টিম রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ