ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • কুষ্টিয়ার দোকানে পাওয়া গেলো ৪০ হাজার লিটার সয়াবিন তেল

    কুষ্টিয়ার দোকানে পাওয়া গেলো ৪০ হাজার লিটার সয়াবিন তেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের একটি দোকানের গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পায়। এ অপরাধে দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    মঙ্গলবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়। 

    সুচন্দন মন্ডল সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। বিপুল পরিমাণ এই তেল ক্রেতা সাধারণের কাছে বিক্রি না করে মজুত করে রাখা হয়েছিল। এ সময় তেল বিক্রি না করে মজুত করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

    তিনি আরও জানান, শহরের পৌর বাজারে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে এক হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা হিসেবে অধিক মূল্যে বিক্রি করায় সবুজ সাথী স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

    জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ