ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • করোনামুক্ত সাকিব

    করোনামুক্ত সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাপারটি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এরপর হবে তার ফিটনেস টেস্ট। সেখানে উত্তীর্ণ হলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন, প্রথম টেস্টে সাকিবকে খেলানো হবে কিনা।

    এর আগে গত ১০ মে সকালে ছুটি কাটিয়ে দেশে ফেরেন সাকিব। এরপর কোভিড প্রটোকল অনুযায়ী বাঁহাতি এই অলরাউন্ডারের করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে সাকিবের করোনা পজিটিভ আসে।

    আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। প্রথম টেস্টকে সামনে রেখে এরই মধ্যে বন্দর নগরীতে পৌঁছেছে বাংলাদেশ দল।

    এদিকে করোনা পজিটিভ হওয়ায় ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিবের খেলা অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছিল। কিন্তু তিন দিনের ব্যবধানে করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হওয়ায় সেই শঙ্কার মেঘ কিছুটা দূর হলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ