ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বরিশালে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা 

    বরিশালে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেশার টাকা না পেয়ে বরিশাল নগরীর পলাশপুরে মো. বাপ্পি খান (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে নিজ বসায় ঘরের আড়ার সাথে সে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে স্বজনেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটে।

    বাপ্পি খান বরিশাল নগরীর কাউনিয়া  ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার শাহিন খানের পুত্র এবং সে  বান্দরোডের মোটরসাইকেলের পার্টস বিক্রয়ের দোকানে কাজ করতো।

    ঐ কিশোরের মা জানিয়েছেন, বাপ্পি কিছুদিন ধরে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং সে মাদক ক্রয়ের টাকার জন্য প্রায়শই ঘরে আশান্তি করে আসছিল। শুক্রবার সন্ধ্যা রাতে সে নেশার টাকার জন্য ফের অত্যাচার চালায়। এ সময় তাকে গালমন্দ করলে সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে ঘরে আসে এবং সকলের অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় আত্মচিৎকারের শব্দ পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ