ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষ রোপন শুরু 

    মঠবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষ রোপন শুরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বড়মাছুয়া আশ্রয়ণ প্রকল্পে বনায়ন কর্মসূচির আওতায় মাসব্যাপি বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষরোপন শুরু করা হয়েছে।

    ১২ মে বিকেলে আশ্রায়ণ প্রকল্পে ১শ পিস কলা গাছ ও ২শ পিস বিভিন্ন জাতের ফলদ গাছ রোপন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মো. মিলন তালুকদার, বন কর্মকর্তা মো. সেলিম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহির সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায়  আশ্রায়ণ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষরোপন করা হয়েছে এবং প্রত্যেক উপকারভোগীকে একটি করে পুষ্টি বাগান দেওয়া হয়েছে। যাতে করে পারিবারিক ভাবে পুষ্টি বাগান করে পুষ্টি চাহিদা মেটাতে পারে এবং বাড়তি ফসল বিক্রি করে লাভবান হতে পারে।

     বন কর্মকর্তা সেলিম জানান, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্য সামনে রেখে প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে বনায়ন কর্মসূচির আওতায় মাসব্যাপি বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষরোপন শুরু করা হয়েছে। তিনি আরও জানান, এর আওতায় উপজেলার অন্যান্য আশ্রয়ন প্রকল্পের ঘরের চার পাশেও বিভিন্ন গাছ লাগান অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ