ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ঢেউটিন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ

    মঠবাড়িয়ায় ঢেউটিন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঢেউটিন ও একটি অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। 

    মঙ্গলবার দুপুরে উপজেলার তুষখালী গ্রামের আগুনে পুড়ে যাওয়া ৪ টি পরিবারকে ঘর তুলতে ঢেউটিন বিতরণ ও দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত যতীষ চন্দ্র হালদারের অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মরিচ, শাড়ি, বাচ্চাদের পোশাক, স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 

    এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাঈফ মো. সোহেল লস্কর, স্বেচ্ছাসেবক লীগ নেতা বশির শরীফ, সোহেল আহমেদ, ফুয়াদ আকন, আলমগীর হাওলাদার, মিজানুর রহমান ছগীর, সুমন ওঝা, আরিফ, বলরাম, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৬ মে উপজেলার তুষখালী গ্রামের দিনমজুর সলিম খান, শাহীন খান, শহীদ খান, সোহাগ খানের বসতঘরে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ওই ৪টি পরিবার অসহায় হয়ে পড়েন। 

    এছাড়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের যতীষ চন্দ্র হালদার জমি বিক্রি করতে গিয়ে প্রতারনার শিকার হয়ে ২৯ এপ্রিল বিষপানে আত্মহত্যা করেন। এতে দুই সন্তান নিয়ে দরিদ্র যতীষ চন্দ্র হালদারের স্ত্রী অসহায় হয়ে পড়েন। অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মানুষের কাছে ফিরে আসেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ