ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নোয়াখালীতে ১৫ কেজি গাঁজা উদ্ধার

    নোয়াখালীতে ১৫ কেজি গাঁজা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে রেল স্টেশনের পাশ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

    মঙ্গলবার(১৭ মে) সকালের দিকে নোয়াখালীর সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।  

    স্থানীয়রা ও পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে বিপুল পরিমান গাঁজা উঠেছে এবং সোনাপুর রেল স্টেশনে নামানো হবে। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ সোনাপুর রেল স্টেশনের আশে পাশে চেক পোস্ট জোরদার করে এবং সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর ২ টি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগগুলো তল্লাশি করে ১৫টি নীল পলিথিনে ১ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুলিশের তৎপরতার কারনে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ