ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বেগমগঞ্জে সাবেক স্বামীর হামলায় ডাক্তার স্ত্রী আহত

    বেগমগঞ্জে সাবেক স্বামীর হামলায় ডাক্তার স্ত্রী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী বেগমগঞ্জে পারিবারিক ও সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক স্বামী ডাক্তার আলাউদ্দিনের হামলার শিকার হয়ে ডাক্তার স্ত্রী আসমাতুন নেসা (৪২) গুরুত্বর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    মঙ্গলবার রাতে এ ঘটনায় ভিকটিম ডাক্তার আসমা তার স্বামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ভিকটিম ডাক্তার আসমা বেগমগঞ্জ চৌমুহনীর একটি ক্লিনিকে প্রাইভেট ডাক্তার। অপরদিকে তার সাবেক স্বামী ডাক্তার আলাউদ্দিন নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের শিশু বিভাগরে সহকারী অধ্যাপক। তাদের দুই সন্তান রয়েছে।

    ভিকটিম ডাক্তার আসমা অভিযোগ করে জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ডাক্তার আলাউদ্দিনের সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমরা দুইজনেই আলাদা থাকি। গত সোমবার সন্ধ্যায় আমার শিশুকে বেগমগঞ্জ প্রাইম-২ হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে আমার সাবেক স্বামী ডাক্তার আলাউদ্দিন আমাকে দেখে উত্তেজিত হয়ে গালমন্দ করে এক পর্যায়ে চেয়ার ছুড়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে রাতে আমি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। আমি এর সঠিক বিচার দাবি করছি।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাক্তার আলাউদ্দিন অভিযোগ নাকচ করে বলেন, আমি মারধর করিনি। বরং আসমা উল্টো আমাকে আঘাত করতে আসে এসময় ধস্তধস্তিতে হয়তো আঘাত লাগতে পারে। তার সাথে আমার ২০২০সালে ছাড়াছাড়ি হয়ে যায়। সে আমার বিরুদ্ধে আরোও অনেক মামলা করেছে সেগুলো খারিজ হয়ে গেছে। সে আমার ফ্ল্যাট দখল করে রাখছে।

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ