ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
  • র‌্যাব-পুলিশের মারামারির ঘটনায় তদন্ত শুরু

    র‌্যাব-পুলিশের মারামারির ঘটনায় তদন্ত শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীর পরশুরামে ভুল বোঝাবুঝির কারণে র‌্যাব-পুলিশের মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেনী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিতে সদস্য রয়েছেন সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান ও বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন ভূঞা।

    বুধবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দোকানীর সাক্ষ্য গ্রহণ করেছেন। এছাড়াও তারা এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

    তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, এ বিষয়ে তদন্ত শেষ করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে এসপি স্যার নির্দেশ নিয়েছেন। সেই আলোকে আমরা বুধবার ঘটনাস্থল ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছি। আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি।

    উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মে) রাত আটটার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে ফেনীর পরশুরামে পুলিশ ও র‌্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ ও র‌্যাব উভয় পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এ ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ