ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
  • পিকআপ ভ্যানের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

    পিকআপ ভ্যানের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনী শহরে কেনাকাটা করতে বের হয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ভূঞার হাট গ্রামের নুর নবীর স্ত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়ে শিল্পী আক্তারকে (২০) সঙ্গে নিয়ে ফেনী শহরে কেনাকাটা করতে আসেন নিহত হাসিনা বেগম। বিকেল ৩টার দিকে তিনি শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, হাসপাতালে আনার আগেই হাসিনা আক্তার নামের ওই নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

    বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। গাড়িটি পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ