ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল
  • প্রাথমি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে নিহত ২

    প্রাথমি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে আঞ্চলিক সড়কের ঘোষেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার ৪ নম্বর কালচোঁ ইউনিয়নের হোসেন পাটওয়ারীর ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

    দুর্ঘটনায় নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আর ঘটনার পর ট্রাক ও অটোরিকশার চালক পালিয়েছেন।

    স্থানীয় বাসিন্দা গাজী মো. মহসীন বলেন, সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। আর বালুবাহী ট্রাকটি বিপরীত দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয় এবং আব্দুল্লাহকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত দুজন চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে আসাছিলেন।

    তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটানস্থলে চাঁদপুর মডেল থানা পুলিশ এসেছে। নিহত ফাতেমার মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থলে আছে। তবে চালকরা পলাতক রয়েছেন। আহত অপর দুই যাত্রী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

    চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় কবলিত অটোরিকশা এবং ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হবে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ