ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় নারীসহ দুই প্রতারক গ্রেপ্তার 

    মঠবাড়িয়ায় নারীসহ দুই প্রতারক গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করার অভিযোগে সুমন সাহা (৩৪) ও শিলা বেগম (৩০) নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    খুলনা মহানগর পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ নগরীর খাল পাড় নামক এলাকা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃত সুমন সাহা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের শ্যামল সাহার ছেলে ও শিলা বেগম খুলনা মহানগরের খালপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে ও মো. রনি মিয়ার স্ত্রী।

    উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত জনান, প্রতারক চক্রটি দীর্ঘ দিন ধরে উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে  ব্যবসায়িসহ বিভিন্ন জনের নিকট চাঁদা দাবি করে আসছিলো। সম্প্রতি এ চক্রটি পৌর শহরের একটি বেকারির মালিকের কাছে চাঁদা দাবি করে। এছাড়া সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামে একটি মিস্টির দোকানে চাঁদা দাবি করে এবং বিকাশে ১২‘শ টাকা চাঁদা নেয়। বিষটি তাদের সন্দেহ হলে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এর স্বত্তাধিকারি মানিক লাল ঘোষ বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, মোবাইল ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের সনাক্ত করে তাদেরকে খুলনা পুলিশের সহযোগিতায় শুক্রবার গ্রেপ্তার করে আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ