ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আমার কথা বলে ঘুষ চাইলে ঝাড়ুপেটা করুন: শ ম রেজাউল

    আমার কথা বলে ঘুষ চাইলে ঝাড়ুপেটা করুন: শ ম রেজাউল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘ প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের দু:স্থ অসহায়দের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি তাদের স্বাবলম্বি করতে  বিনা  মূল্যে গরু, ছাগল ও হাঁস-মুরগি প্রদান করছেন। গৃহহীনদের পাকা ঘর প্রদান করছেন। 

    এ সব  প্রদানে আমার কথা বলে কেউ ঘুষ চাইলে তাকে ঝাড়ু দিয়ে  পিটিয়ে দিবেন। কেননা, প্রধান মন্ত্রী বা তার পরিবারের কেহ ঘুষ খান না। আমি তার একজন কর্মী হিসাবে কোন ঘুষ গ্রহন করি না’।  

    সোমবার (২৩মে) জেলার নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে দু:স্থদের মাঝে বিনা মূল্যে ভেড়া, হাঁস-মুরগী ও বিভিন্ন উপকরন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  বক্তব্য কালে তিনি এ কথা বলেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন  প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয়  পরিচালক ডাক্তার মো. আব্দুস সবুর, জেলা কর্মকর্তা ডা: অরুন কুমার শিকদার প্রমুখ। 

    এ সময় উপজেলার ৯টি ইউনিয়নের ৫০৬ জন দু:স্থদের মাঝে ভেড়া, হাঁস-মুরগী ও তা পালনের বিভিন্ন উপকরন প্রদান করেন। পরে মন্ত্রী ওই দিন দুুপরে  উপজেলার  লড়া  মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক  প্রভাষ কান্তি বিশ্বাসের  সভাপতিত্বে  অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ