ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু

    নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামের এক স্কুল  শিক্ষকের  মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

    তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের  মৃত কুমদ বিহারী মজুমদারের ছেলে ও উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।  

    এ ছাড়া তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন। নিহতের ছেলে কৈশিক মজুমদার জানান, তার পিতা গত রবিবার ( ১৫মে) রাতে গোপালগঞ্জ থেকে মোটর সাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন। এ সময় উপজেলার শাঁকারীকাঠী এলাকার নতুন রাস্তা এলাকায় পৌঁছলে সেখানের একটি খাদে তার মোটর সাইকেলটি পড়ে  তিনি গুরুতর আহত হন।  

    তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনায় পাঠানো হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী ওই শিক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ