ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • এক দোকানেই লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ

    এক দোকানেই লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক দোকানেই গবাদি পশুর এক লাখ টাকার মেয়াদোর্ত্তীণ ওষুধ পেয়েছে ভ্রাম্যাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি ।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযান চালিয়ে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদরাখা ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যাতা পেয়ে মৎস্য খাদ্যও পশু সম্পদ আইন ২০১০-এ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানের মালিক উত্তম চক্রবর্তীকে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মালিক তাঁর নিজ হাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ গুলো নষ্ট করে।

    সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন, অভিযানে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে এক লক্ষ টাকার ওপরে মেয়াদোত্তীর্ণ গবাদি পশুর ওষুধ পাওয়া যায়। সামনে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণের ট্যাবলেট ও এমপুল ইকজেকশন বিক্রি করে আসছিল ওই দোকানী। যে গুলো এক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়। এ ছাড়া মুরগির রাণীক্ষেত রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যে ওষুধ গুলো নিয়মিত বিক্রি করছেন ওই ব্যবসায়ী। অভিযানে ওই ব্যসায়ীকে অপরাধের জন্য সতর্ক করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনবাগ থানার পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ