ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন দুদকের তিন কর্মকর্তা

    মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন দুদকের তিন কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর আদালতে হওয়া একটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী শাখার তিন কর্মকর্তা।

    অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক মো.মশিউর রহমান ও বর্তমান পরিচালক মো.সুবেল আহামেদ।


    গতকাল সোমবার যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক মাশফিকুল হক উভয় পক্ষের শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন বলে জানান নোয়াখালী দুদক শাখার আইনজীবী আবুল কাশেম।

    তিনি বলেন, এ মামলার ৪-৬নং বিবাদী যথাক্রমে নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক মো.মশিউর রহমান ও বর্তমান পরিচালক মো.সুবেল আহামেদ লিখিত জবাব দাখিল পূর্বক প্রতিদ্বন্ধিতা করে আসছেন। উক্ত মামলায় আদালত গতকাল সোমবার ২৩ মে উভয় পক্ষের শুনানী করে। এ মামলায় উভয়পক্ষের শুনানী শেষে তিনজন কর্মকর্তার নাম আরজি থেকে কেটে তাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে দেন।

    মানহানির মামলার অভিযোগে বলা হয়, নোয়াখালী জজকোর্টের নাজির (সাময়িক বরখাস্তকৃত) মো.আলমগীরের বিরুদ্ধে দুদকের তিন কর্মকর্তা প্রত্যক্ষ সহযোগিতায় এবং ইন্ধনে সময় টিভি ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতের তৃতীয় শ্রেণীর কর্মচারীর অবৈধ সম্পদের পাহাড় শিরোনামে সংবাদ প্রচার করে। এ সংবাদে বাদীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে দাবি করে উক্ত ১০ কোটি টাকা বিবাদীদের নিকট থেকে আদায়ের নিমিত্তে টিভি চ্যানেলের মালিক ও সাংবাদিককে ১-৩নং আসামি করে মানহানি মামলা করে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ