ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কাফনের কাপর মাথায় বেঁধে ছাত্রদলের বিক্ষোভ 

    কাফনের কাপর মাথায় বেঁধে ছাত্রদলের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়  কমিটির  সভাপতি কাজী রওনকুল ইসলাম  এর উপর হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে  পিরোজপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ  মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে মঙ্গলবার (২৪মে) দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে  ওই  বিক্ষোভ মিছিল ও পথসভা  অনুষ্ঠিত হয়।  জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া ওই মিছিলটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

    এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিত ফকির, ক্রিড়া সম্পাদক শাহরিয়ার আহমেদ শিশির, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাব্বি ফকির, কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি জাকারিয়া খান, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাকিল মাঝি, ৪নং ওয়ার্ডের সভাপতি সাব্বির শেখ, ৭নং ওয়ার্ডের সভাপতি সজিব আহমেদ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজান তালুকদার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানা শেখ, কদমতলা ইউনিয়ন ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ , কদমতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ  সম্পাদক  আরিফ মল্লিক সহ জেলা ও বিভিন্ন  ইউনিটের নেতৃবৃন্দ। 

    প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির  সভাপতি সহ  নেতাদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে ওই দিন তাৎক্ষনিক ভাবে কাফনের কাপড় মাথায় বেঁধে ওই মিছিল অনুষ্ঠিত হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ