ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মোংলা পৌরসভা চ্যাম্পিয়ন

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মোংলা পৌরসভা চ্যাম্পিয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব (১৭) এর ফাইনালে সুন্দরবন  ইউনিয়ন ফুটবল একাদশ কে হারিয়ে মোংলা পোর্ট পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। পৌরসভা ফুটবল একাদশ ৩-০ গোলে সুন্দরবন ইউনিয়ন ফুটবল একাদশ কে হারায়।

    মঙ্গলবার (২৪ মে) বিকেলে মোংলার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ খেলার আয়োজন করে। 

    এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

    মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অংশ নেন মোংলা উপজেলা আ'লীগের সভাপতি  শিক্ষাবিদ সুনিল কুমার বিশ্বাস, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর যুবলীগের সভাপতি এস, এম কবির হেসেন, মোংলার সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, সিনিয়র সাংবাদিক ও সাবেক মোংলা উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর আলম শেখ, খুলনার বিশিষ্ট সাংবাদিক সোহাগ দেওয়ান,পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফিসহ পুরস্কার তুলে দেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ