ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে নারীসহ দুই লাশ উদ্ধার: গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে নারীসহ দুই লাশ উদ্ধার: গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে নারীসহ দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড় মাছুয়া বাজারের ভাড়া বাসা থেকে শিমু বেগম নামের এক গৃহবধূ ও বুধবার সকালে উপজেলার বুড়িরচর গ্রাম থেকে রাকিব বেপারী নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। 

    এদিকে শিমু বেগম নিহতের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, বুধবার রাতে স্বামীর সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে শিমু বেগম (২৭) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত শিমু বেগম উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। 

    এ ঘটনায় নিহত শিমু বেগমের ভাই আনোয়ার পারভেজ বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ নিহতের স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এদিকে উপজেলার বুড়িরচর গ্রামের বুধবার ভোর রাতে রাকিব বেপারী (২০) নামের এক যুবককে একটি নির্মাণাধীন ভবনের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। রাকিব উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামের নাসির বেপারীর ছেলে। রাকিব দীর্ঘদিন ধরে রোগে-শোকে আক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলো বলে পরিবারের দাবী। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, শিমু বেগম নিহতের ঘটনায় তার ভাই আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছন। এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া রাকিব বেপারীর নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ