ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গণপিটুনিতে র‍্যাবের তিন সদস্য আহত

    গণপিটুনিতে র‍্যাবের তিন সদস্য আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে র‍্যাবের তিন সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে এ ঘটনা ঘটে। আহত র‍্যাব সদস্যরা হলেন, কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

    র‍্যাবের সদর কোম্পানী কমান্ডার তাহিয়াত চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে র‍্যাবের একটি টিম মিরসরাই যাচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

    জানা যায়, একটি প্রাইভেটকারে তাদেরকে ডাকাত বলে সন্দেহ হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে গণপিটুনি দেয়।

    এ বিষয়ে মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ বলেন, আজ সন্ধ্যায় র‍্যাবের তিন সদস্যকে স্থানীয়রা পিটিয়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ