ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • র‍্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

    র‍্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় তিনটি মামলার প্রক্রিয়া চলছে।

    বৃহস্পতিবার (২৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গতকাল র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে মিরসরাইয়ের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বাজারে র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

    র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, সাদা পোশাকে র‍্যাবের একটি দল তথ্য সংগ্রহের কাজে মিরসরাই গিয়েছিলো। তাদের ওপর সংঘবদ্ধ একটি চক্র উদ্দেশ্য মূলকভাবে হামলা চালিয়েছিলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ