ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • এক মণ মাংসসহ হরিণ শিকারি আটক

    এক মণ মাংসসহ হরিণ শিকারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবন থেকে হরিণের এক মণ মাংসসহ এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ছোট ভদরুদ্দিন খালের ভেতর থেকে মিজান হাওলাদার (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করেন বনরক্ষীরা। আটক মিজান হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে।

    এ সময় তার কাছ থেকে হরিণের চারটি মাথা, চারটি চামড়া, পাসহ দুটি ডিঙিনৌকা ও ১৯টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন তারা।

    সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ বলেন, বনরক্ষীরা বনে টহল দেয়ার সময় ছোট ভদরুদ্দিন খালে ডিঙিনৌকা দেখে সন্দেহ হয়। তারা নৌকার দিকে এগিয়ে যান। এ সময় তাদের দেখে বেশ কয়েকজন শিকারি বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করেন বনরক্ষীরা।

    পরে তাদের সঙ্গে থাকা হরিণের এক মণ টুকরো করা মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি দা ও দুটি ডিঙিনৌকা জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে একটি মামলা করে সন্ধ্যায় রেঞ্জ অফিসে তাদের পাঠানো হয়েছে বলে জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ