ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    মোংলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কটুক্তি মূলক বক্তব্য দেওয়া ও সারাদেশে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৭ মে) দুপুরে ছাত্রলীগের আয়োজনে মোংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরি মোড়ে এসে শেষ হয়। এরপর চৌধুরী মোড় গোলচত্বরে প্রতিবাদ জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

    এ সময় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সজীব খাঁন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী, মোংলা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রাসেল।

    এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে কটুক্তি মূলক কথা বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। তারা বলেন এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবে না। প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কোনরকম উল্টাপাল্টা কথা বললে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

    এসময় ছাত্রলীগের উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ