ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  •  পথশিশুকে বিয়ে দিল গান্ধি আশ্রম ট্রাস্ট

     পথশিশুকে বিয়ে দিল গান্ধি আশ্রম ট্রাস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সোনাইমুড়ীতে এক মূক বদির (বাকপ্রতিবন্ধী) এক পথশিশুকে ঝাকঝমকপূর্ণ ভাবে বিয়ে দিল জয়াগের গান্ধি আশ্রম ট্রাস্ট।

    গান্ধি আশ্রম ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে এ বিবাহের আয়োজন করা হয়।

    দীর্ঘদিন থেকে এ পথশিশু অনিমা দে (অনু) কে গান্ধি আশ্রম ট্রাস্ট লালন পালন করে আসছে। এ পথশিশুকে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পের আওতায় সোনাইমুড়ী বাংলা বাজারের পাশে বঙ্গবন্ধু ভিলেজে বসবাসের জন্য একটি ঘর উপহার দেওয়া হয়েছে। তার নাম অনিমা দে (অনু)।

    বিবাহ অনুষ্ঠানে নব বিবাহিত পথ শিশুকে আশির্বাদ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

    এ ছাড়াও অনুষ্ঠানে গান্ধি আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, নোয়াখালী আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোল্লা হাবিবুর রাসূল মামুন, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল, এনআরডিএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়ালসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গান্ধি আশ্রম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য্য এবং তার তদীয় পত্নী সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্য্য এ অনাথ পথশিশুকে তৎকালীন গান্ধি আশ্রমের সচিব শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী (প্রয়াত) নিকট হস্তান্তর করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ